ইসরায়েলি বিমান হামলায় ৪ শিশুসহ নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর ভূখণ্ডে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত দুই দিনে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪২ জন। নিহতদের মধ্যে ৪টি শিশুও রয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সংবাদভিত্তিক চ্যানেল আল জাজিরা।
গতকাল মঙ্গলবার ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জেষ্ঠ্য নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ওই হামলায় গোষ্ঠীটির ৩ জেষ্ঠ্য নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। এদের মধ্যে ৪টি শিশুও রয়েছে।
আজ বুধবার অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ২ যোদ্ধাসহ আরও ৫ ফিলিস্তিনি।
মঙ্গলবার ইসলামিক জিহাদের যে ৩ জেষ্ঠ্য নেতা নিহত হয়েছেন তারা হলেন জিহাদ ঘান্নাম, খলিল আল বাতিনি এবং তারেক এজেদাইন। এই ৩ জনের মধ্যে এজেদাইন গাজায় নিহত হলেও তিনি মূলত ইসলামিক জিহাদের অবরুদ্ধ পশ্চিম তীর শাখার নেতা বলে জানা গেছে।
বুধবার অবরুদ্ধ পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ইসলামিক জিহাদের দুই যোদ্ধাসহ ৫ জন নিহত হয়েছেন। নিহত দুই যোদ্ধার নাম আহমেদ জামাল তওফিক আসাফ (১৯) এবং রনি ওয়ালিদ আহমেদ কাতানাত (২৪)।
এদিকে মঙ্গলবার অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ শুরু করে হামাস ও ইসলামিক জিহাদ। তবে রকেট প্রতিরোধী ব্যবস্থার কারণে ইসরায়েলের কোনো শহরে আঘাত হানতে পারেনি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সংস্থ্যা মাগেন ডেভিড অ্যাডম ইমার্জেন্সি সার্ভিস।
অবরুদ্ধ গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়েহ মঙ্গলবার এক বার্তায় বলেন, ‘ইসরায়েল গাজার নেতৃত্বকে বিলীন করে দিতে চাইছে; কিন্তু তাদের এই ইচ্ছে কখনও পূরণ হবে না। গাজা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।’
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ২০২১ সালের পর এই প্রথম বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ইসরায়েল এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ড।
২০২৩ সালের শুরু থেকেই অবশ্য ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি হচ্ছে। ফিলিস্তিনের সরকারের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর— দুই ভূখণ্ডে নিহত হয়েছেন অন্তত ১২৬ জন।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল






